ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে ভিক্ষুকের বেশে দিনে-দুপুরে যৌন হয়রানি, ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

রাজশাহীতে ভিক্ষুকের বেশে দিনে-দুপুরে নারী, কিশোরী ও শিশুদের যৌন হয়রানি করে বেড়াচ্ছেন এক বৃদ্ধ। প্রতিদিন রাজশাহী শহরের জনবহুল সাহেববাজার জিরোপয়েন্ট ও আরডিএ মার্কেট এলাকায় তার বিচরণ।

এরইমধ্যে এক ব্যক্তির গোপনে করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই তাকে শনাক্ত করে গ্রেফতারের জন্য মাঠে নেমেছে পুলিশ।

ওই ভিডিওতে দেখা গেছে- ভিক্ষাবৃত্তির আড়ালে মেয়েদের কৌশলে যৌন হয়রানি করাই তার বিকৃত নেশা। ভিক্ষাবৃত্তির নামে মহানগরীর ব্যস্ততম এলাকা আরডিএ মার্কেটসহ বিভিন্ন জায়গায় এই বৃদ্ধ এসব অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন।

সম্প্রতি সাইফুল ইসলাম দুলাল নামের এক যুবকের দৃষ্টিগোচর হয় অভিনব কায়দায় বৃদ্ধের ভিক্ষাবৃত্তির ছলে যৌন হয়রানির কৌশলগুলো। এরপর গোপনে প্রায় ৮ মিনিটের একটি ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট দেন তিনি। রোববার সন্ধ্যার দিকে ওই পোস্ট মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এ সময় ওই বৃদ্ধকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে অনেকেই কমেন্ট করতে থাকেন।

ভিডিওতে দেখা গেছে, সাহেব বাজার এলাকায় ওই বৃদ্ধ কৌশলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সব বয়সী নারীদের যৌন হয়রানি করছেন। না দেখার বাহানা করে হঠাৎই নারীদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছেন।

ভিডিওটি দিয়ে সাইফুল ইসলাম দুলাল নামের ওই যুবক তার ফেসবুকে পোস্টে লিখেছেন, আজ দুপুর আনুমানিক পৌনে দুইটার দিকে রাজশাহীর সাহেব বাজার এলাকায় এই বৃদ্ধ লোকটিকে আমি লক্ষ্য করি। লোকটি সাহায্যের জন্য মূলত মেয়ে/মহিলাদের কাছে যায় এবং তাদের শরীরে স্পর্শ করে এমনভাবে যেন সে অজ্ঞাতসারে বা ভুল করে করে ফেলেছে। সন্দেহ হওয়ায় তার পিছু নিই এবং একই জঘন্য কাজ সবার সঙ্গে করছে দেখা যায়।

লোকটি বয়স্ক, না বুঝে করেছে ভেবে অনেকেই এড়িয়ে যাচ্ছে। কিন্তু সজ্ঞানে এবং কুৎসিত লক্ষ্য নিয়েই এই কাজ করছে তা সুস্পষ্ট। তার আসল উদ্দেশ্য জানার জন্যই আমি মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকি কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণের পূর্বেই ভিড়ের মধ্যে হারিয়ে ফেলি। এই লোক এবং এরকম আরো যারা আছে তাদের হতে সবাইকে সাবধান হতে হবে এবং তাদের যত দ্রুত সম্ভব প্রশাসনের (আইনের) আওতায় আনার অনুরোধ জানাই। তা না হলে রোজই রাস্তায় নারীরা হেনস্তার শিকার হতে থাকবে।

ফেসবুকে ভাইরাল হওয়া এই ভিডিওটির বিষয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, ভিডিও দেখে ওই বৃদ্ধকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এজন্য থানার একটি চৌকস দল কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102