ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধামইরহাটে শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে বিস্কুট কিনতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে ১১ বছরের এক শিশু। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে মো. আব্দুল মমিনকে (২৬) আসামি করে থানায় অভিযোগ দায়ের করলে ওই যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত যুবক আব্দুল মমিন উপজেলার ইসবপুর ইউনিয়নের বৈদ্যবাটি এলাকার লুৎফর রহমানের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি দুপুরে ওই শিশুটি বিস্কুট কিনতে আসামির বাড়ি সংলগ্ন মুদি দোকানে যায়। এসময় ওই দোকানি শিশুটিকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে দোকানের মধ্যে ঢুকিয়ে নেয়। একপর্যায়ে দোকানের ঝাপ বন্ধ করে আসামি তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দ্যেশ্যে শিশুটিকে কোলে নিয়ে তার জামা-কাপড় খুলে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত বুলাতে থাকে। এক পর্যায়ে দোকানের মেঝেতে ফেলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালাতে চাইলে শিশুটি আসামির কবল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি তার মাকে সব বললে পরদিন থানায় একটি মামলা করেন। মামলা নং-২০, তারিখ- ২৪/০১/২১।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মমিন জানান, আসামিকে আটক করা হয়েছে এবং মামলার প্রেক্ষিতে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102