ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিদ্ধিরগঞ্জে কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ। এসময় অবৈধ পন্থায় কয়েল উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লগো ব্যবহার করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোডস্থ শশী এন্ড ঐশী ইন্টারপ্রাইজ নামে ওই কয়েল কারখানাকে এ অর্থদণ্ড করা হয়। কারখানাটির মালিক জনৈক বজলুল হক।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন, ভোক্তা অধিকার অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কার্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রনালয়ের সার্বিক তত্বাবধানে ও জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করি। এরই ধারাবিকতায় খোঁজ নিয়ে জানা যায় সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোড এলাকায় শশী এন্ড ঐশী ইন্টারপ্রাইজ নামে একটি কয়েল কারখানা অবৈধ প্রক্রিয়ায় কয়েল উৎপাদন করে বাজারজাত করছে। এবং অভিযান পরিচালনার সময় এ সত্যতা পাওয়া যায়।

ফলে ১০টি ব্রান্ডের কয়েল অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লগো ব্যবহার ভোক্ত অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারা মোতাবেক শশী এন্ড ঐশী ইন্টারপ্রাইজ নামে ওই কয়েল কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102