ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশের ৫ সদস্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকায় গভীর রাতে আসামি গ্রেফতার করতে গিয়ে আসামি ও সন্ত্রাসীদের হামলায় সদর থানার ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার কুমারখালীর সিকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- সদর থানার এস আই সৈকত হোসেন সানি, এস আই মাহামুদুল হাসান, এস আই মো. খাইরুল হোসেন, এ এস আই সাইফুল ইসলাম, পুলিশ সদস্য মো. মারুফ হাওলাদার।

থানা সূত্রে জানা য়ায়, রোববার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর সদর থানার পুলিশের সদস্যরা আসামি গ্রেফতার করতে কুমারখালী এলাকায় যায়। সেখান থেকে আসামি হাসান সিকদারকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসার সময় আসামি পক্ষের লোকজন আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশের উপর হামলা চালায়। এ সময় হামলায় পুলিশের ৩ জন এসআই ১ জন এএসআই ও একজন পুলিশ সদস্য আহত হয়। আসামিদের ২ জন আহত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেফতার করে।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক আজিজুল্লাহ জানান, রাত ২টার পরে আহত ৫ পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাদের মধ্যে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এছাড়া ২ জন আসামিকেও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, আসামি গ্রেফতার করতে গিয়ে আসামি পক্ষের লোকজনের হামলায় ৫ জন পুলিশ সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102