ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাত, বরখাস্ত ৩ ইউপি সদস্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

প্রতিবন্ধীদের ভাতার টাকা আত্মসাতের অভিযোগে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের ৩ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুজ্জামান ভূঁইয়া।

বরখাস্ত হওয়া ৩ সদস্য নাওডোবা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য শাহিন ফকির, ১,২,৩ নং সংরক্ষিত মহিলা সদস্য সালমা আক্তার ও ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম মনিকে ইউনিয়নের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবন্ধী ভাতার ২১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

উল্লেখ্য যে, ২০২০ সালের অক্টোবর মাসে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে নাওডোবা ইউনিয়নের (৮ জন) প্রতিবন্ধীদের ভাতা প্রদানে এই অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। এরপরই বিষয়টি নজরে এলে তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।

তদন্তে অভিযোগের বিষয়ে সত্যতা মেলায় বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের বরাবর তদন্ত রিপোর্ট পাঠানো হলে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102