ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহজালালে জাল ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার সময় ভারতীয় নাগরিক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

জাল ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় নাগরিক আটক হয়েছেন। রোববার শক্তিভেল নামের এই ভারতীয়কে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

সোমবার দুপুরে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শক্তিভেলের জন্ম ভারতের তামিলনাড়ুতে। তবে তিনি কলকাতায় বসবাস করেন। তিনি বেনাপোল দিয়ে ২০ জানুয়ারি বাংলাদেশে প্রবেশ করেন। রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, তার ভিসা জাল সন্দেহ হওয়ায় যুক্তরাজ্যের দূতাবাসে যোগাযোগ করা হয়। দূতাবাস নিশ্চিত করেছে তার ভিসা জাল। এ কারণে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102