ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন বিজ্ঞাপনে নব্বই দশকের চৈতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ৬৩ বার পঠিত

বিটিভির যুগে প্রতিটি বাঙালিকে বেঁধে রেখেছিল পারিবারিক সংস্কৃতির দারুণ এক আবেগে। যেই আবেগের আয়োজনে কোনো কমতি ছিলোনা এই চ্যানেলটিতে। ঘটা করে বিটিভি দেখা একটা পারিবারিক উৎসবের মতো ছিল তখন। সবাই খোঁজখবর রাখতেন কবে প্রিয় অনুষ্ঠান-নাটক প্রচার হবে।
সেই সময় নাটক সিনেমার পাশাপাশি প্রচার হওয়া বিজ্ঞাপনগুলোও ছিল খুবই নান্দনিক। ফলে দ্রুতই সেগুলো দর্শকপ্রিয়তা পেত। সেইসব বিজ্ঞাপনের বদৌলতে অনেক মডেল ও অভিনয় শিল্পীই তারকাখ্যাতি পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম লামিয়া তাবাসসুম চৈতী। দর্শকের কাছে মডেল চৈতী নামেই পরিচিত ছিলেন।

দীর্ঘ ১৯ বছর ছিলেন শোবিজের বাইরে। ২০১৯ সালে তিনি ফিরেছেন একটি বিজ্ঞাপনের মডেল হয়ে। সম্প্রতি কাজ করেছেন আরো একটি নতুন বিজ্ঞাপনে। অমিতাভ রেজার পরিচালনায় ম্যাগির এ টিভিসিটি ২১ জানুয়ারি থেকে প্রচার হচ্ছে টিভি চ্যানেলে।

এ বিজ্ঞাপন দিয়ে বেশ ভালো সাড়া পাচ্ছেন চৈতী। তিনি বলেন, নানা কারণে নিয়মিত কাজ করা হয়ে উঠে না। আইডিয়া পছন্দ হলে কিছু কাজ করবো। সেই জায়গা থেকেই ম্যাগি ফিউশন ফ্রাইড রাইস সিজনিং মিক্সের টিভিসিটি করলাম। গত ডিসেম্বরে কাজটি করেছিলাম। একটি পারিবারিক আমেজের গল্প। প্রচারে যাচ্ছে আজ থেকে। আশা করছি এটি উপভোগ্য হবে দর্শকের কাছে।

চৈতী নব্বই দশকে জুঁই নারকেল তেল, বার্জার পেইন্টসের বিজ্ঞাপন দিয়ে আলোচনায় এসেছিলেন। অল্প কিছু কাজ করেছিলেন ওই সময়। একটি মাত্র টেলিফিল্মে দেখা গেছে তাকে। সেটির নাম ‘ছবির মতো মেয়ে’।

ইমদাদুল হক মিলনের লেখা গল্প নিয়ে এটি তৈরি করেছিলেন নন্দিত নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। সেখানে চৈতীর বিপরীতে অভিনয় করেছিলেন আফজাল হোসেন ও মনির খান শিমুল।

এটি বিটিভিতে প্রচার হয়েছিল ২০০০ সালে। এটাই ছিল তখনকার মতো ক্যামেরার সামনে শেষ দাঁড়ানো। এরপর ১৯ বছরের বিরতি কাটিয়ে ২০১৯ সালে আবারো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি ২৫ বছর আগে নিজের করা বার্জার পেইন্টের বিজ্ঞাপনের সিক্যুয়ালে। সেই টিভিসিটি তুমুল আলোচিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102