ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বলিউডে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণের নায়িকা প্রজ্ঞার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ৬২ বার পঠিত

বর্তমানে ‘অন্তিম’ নামে আরও একটি সিনেমার কাজ করছেন তিনি। সিনেমাটি নির্মাণ করছেন মহেশ মাঞ্জরেকর। সালমান খান এবং আয়ুষ শর্মার সঙ্গে এই সিনেমাটি দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণের নায়িকা প্রজ্ঞা জয়সওয়ালের।

দিন কয়েক আগেই খবরটি জানা যায় যে, এ সিনেমায় ৫৫ বছরের সালমানের নায়িকা হচ্ছেন ৩০ বছর বয়সী প্রজ্ঞা।

সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ‘বলিউডে সালমানের বিপরীতে অভিষেক করা যে কোনো নায়িকার জন্য অবশ্যই অনেক বড় কিছু। ‘অন্তিম’র নায়িকা নিয়ে নির্মাতা প্রতিষ্ঠান কিছু না জানালেও কিছু সূত্র বলছে বেশ কিছুদিন ধরেই সিনেমাটির শুটিং করছেন প্রজ্ঞা। সিনেমায় তাকে রোমান্টিক প্রেমিকার ভূমিকায় দেখা যাবে।’

‘অন্তিম’ সিনেমার শুটিং শেষ হবে ফেব্রুয়ারিতে। মুম্বাইতে বাকি অংশের শুটিং শেষেই সিনেমাটি চলে যাবে পোস্ট প্রডাকশনের কাজে। এরপর চলতি বছরের শেষ ভাগেই মুক্তি দেওয়ার কথা রয়েছে সিনেমার।

এর আগেও দক্ষিণের অনেক নায়িকা সালমানের সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা রেখেছেন। তাদের মধ্যে ‘তেরে নাম’ সিনেমা দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ভূমিকা চাওলা। ২০০৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমা ভারতজুড়েই দারুণ সাড়া ফেলে দেয়।

জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলো এ সিনেমার গানগুলোও।

এরপর ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান্টেড’ সিনেমায় সালমানের নায়িকা হয়ে বলিউডে আসেন আয়শা টাকিয়া। এই নায়িকাও বেশ জনপ্রিয় হয়ে উঠেন বলিউডসহ এই উপমহাদেশের দর্শকদের কাছে।

প্রসঙ্গত, প্রজ্ঞা জয়সওয়াল ১৯৯১ সালের ১২ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্মগ্রহণ করেন। পুনের সিম্বায়োসিস ল’ স্কুলে তিনি আইন নিয়ে পড়াশোনা করেছেন। খ্যাতি পেয়েছেন মডেলিং করে। তবে তেলুগু চলচ্চিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

২০১৬ সালে ‘কঞ্চে’ সিনেমা দিয়ে অভিষেক হওয়া শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে দক্ষিণের ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। একই বিভাগে এই সিনেমা দিয়ে ঘরে তুলেছেন দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102