ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামে ৩ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

কুড়িগ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ভাই ও বোনসহ ৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। পৌর এলাকার পুরাতন স্টেশনের আলমপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ কেজি গাজা, ২০২ বোতল ফেন্সিডিল, একটি মোটর সাইকেল ও মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়। সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায় ও সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মাদক ব্যবসায়ী খোরশেদ আলম হুরকা (২৭),বোন মনিকা ওরফে মুন্নী (১৮)এবং সাংবাদিক পরিচয়দানকারী জসিম উদ্দিন বাবু (৩০)।এসময় মুন্নীর স্বামী রবিউল ইসলাম পালিয়ে যায়।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা এলাকার আলম পাড়ায় মাদক ব্যবসায়ী খোরশেদ আলম ওরফে হুরকার বাড়িতে সোমবার রাত সাড়ে আটটায় অভিযান চালিয়ে ঘরের ট্রাংকের ভেতর থেকে ১৪ কেজি গাজা ও ২০২ বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়।আটক মাদক ব্যবসায়ী হলেন খোরশেদ আলম হুরকা, তার বোন মনিকা ওরফে মুন্নী এবং সাংবাদিক পরিচয়দানকারী খলিলগঞ্জ কালে গ্রামের মৃত আব্দুস সালামের ছেরে জসিম উদ্দিন ওরফে বাবু। এসময় মুন্নীর স্বামী রবিউল ইসলাম পালিয়ে যায়। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি মোটর সাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নয়। যে ব্যক্তিই এ ধরনের অপকর্ম করবে তাকেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আটক মাদক ব্যবসায়ীদের মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102