ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া কচ্ছপ ঠাঁই পেল বঙ্গবন্ধু সাফারী পার্কে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া তিনশত কচ্ছপের ঠাঁই হয়েছে। গত সোমবার সিঙ্গাপুর থেকে আসা কাচ্ছপগুলো শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে উদ্ধার করেন বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে মঙ্গলবার বিকেলে তা সাফারী পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকন বলেন, গত সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ সিঙ্গাপুর আসা একটি বিমান থেকে কচ্ছপগুলো আটক করে তাদের সংবাদ দিলে তাদের ইউনিট এসে মোট ১২টি বক্সে থাকা ৩৫০টি কচ্ছপ উদ্ধার করেন। পরে এ প্রাণীগুলো সাফারী পার্কে দেয়া হয়।

তিনি আরো বলেন, এ ধরনের কচ্ছগুলো সাধারনত বিভিন্ন বাসা বাড়িতে একুরিয়ামে পালন করা হয়। বৈধভাবে আমদানীর সুযোগ থাকার পরও অবৈধভাবে আমদানী করায় বিমানবন্দর থাকায় মামলা দায়ের করা হয়েছে।

সাফারী পার্কে কচ্ছপ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির,বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির উদ্দিন আকন, বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান প্রমুখ। পার্ক সূত্র জানায় পার্কের একুরিয়ামে দর্শনার্থীদের বিনোদনের জন্য এ প্রাণীগুলো রাখা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102