ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চসিক নির্বাচন: লালখানবাজারে ধাওয়া-পাল্টাধাওয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নগরীর লালখানবাজার ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে ৪ নম্বর ওয়ার্ডের লালখানবাজারের ইস্পাহানি মোড়ে প্রায় ৩০ মিনিট ধরে এ সংঘর্ষ চলে।

এ সময় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলালের নির্বাচনী কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় বিরোধী পক্ষের অনুসারীরা। তাৎক্ষণিকভাবে পুলিশ-বিজিবি ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিএমপির উপকমিশনার (উত্তর) বিজয় বসাক জানান, একই মতাদর্শের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় অন্তর্কোন্দলের কারণে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ১২ নম্বর ওয়ার্ডে (সরাইপাড়া) নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আপন ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত হয়েছেন। নিহত নিজামউদ্দীন ১২ নম্বর ওয়ার্ডের (সরাইপাড়া) আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের কর্মী বলে জানা গেছে। ঘাতক সালাউদ্দিন কামরুল ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৪১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে ১৩ ও ১৪ নম্বরসহ ১৫টি ওয়ার্ডকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102