ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতিরঝিল থেকে ১৬ কিশোর আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

হাতিরঝিলে বেড়াতে আসা বিনোদনপ্রেমীদের হয়রানি করার অভিযোগে ১৬ কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ বুধবার বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রি‌লেশন্স বিভাগের দায়িত্বে থাকা এআইজি মো. সো‌হেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখা পরিচালিত ফেসবুক পেইজে একজন সম্মানিত নাগরিক জানান যে, রাজধানীর হাতিরঝিল এলাকায় অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটানোর জন্য আগত বিনোদনপ্রেমীরা কিছু কিশোর কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন।

হাতিরঝিল এলাকায় অবসর কাটাতে বা বেড়াতে আসা মানুষের নিরাপত্তা প্রদানের জন্য পুলিশের প্রয়োজনীয় আয়োজন থাকা সত্ত্বেও বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়।
হা‌তির‌ঝিল থানার তাৎক্ষনিক উদ্যোগ ও তৎপরতায় গতকাল মঙ্গলবার রাতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকায় বেড়াতে আসা লোকজনকে উত্যক্ত করার অভিযোগে ১৬ জন কিশোরকে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কোন মামলা মুলতবী না পাওয়ায় তাদেরকে পিতা-মাতার জিম্মায় দেয়া হয়।

হাতিরঝিলে অবসর কাটাতে আসা মানুষের বিনোদনকালীন স্বস্তিদায়ক করার লক্ষ্যে আজ থেকে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া, মোবাইল পেট্রোল টিমও দায়িত্ব পালন করবে। এর ফলে এখানে বেড়াতে আসা মানুষের অবসর উদযাপন আরও নিরাপদ হবে।

#বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102