ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাটে অস্ত্র ‘হারিয়ে’ পুলিশ উপ-পরিদর্শক সাময়িক বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

লালমনিরহাট সদর থানার লালমনিরহাটে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) খালেকুজ্জামান বাদশাকে অস্ত্র হারানোর অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৭জানুয়ারি) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মারুফা বলেন, খালেকুজ্জামান বাদশা উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে রোববার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টায় একটি মেয়েকে অপহরণের তদন্তে অভিযানে যান। সেই অভিযানে গিয়ে তিনি তার নিজের ব্যবহারের অস্ত্র (৭ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন) হারিয়ে ফেলেন। এরপর মঙ্গলবার (২৬ জানুয়ারি) তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, রোববার রাতে শহরের কলেজ বাজার এলাকায় ওই মেয়েটিকে অপহরণের সাথে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করতে যান বাদশা। ওই সময় রবিউল নামে সেই ব্যক্তিকে উঠিয়ে নিয়ে আসার সময় তার অপরাধ সম্পর্কে এলাকাবাসী জানতে চান। এসময় বাদশার কাছে গ্রেফতারি ওয়ারেন্টের কাগজ দেখতে চান স্থানীয়রা। তখন খালেকুজ্জামান বাদশা কোনো প্রকার ওয়ারেন্টের কাগজ দেখাতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, উপ-পরিদর্শক খালেকুজ্জামান বাদশা পিস্তল উচিয়ে বলেন আমি ডিবি পুলিশ যে কোনো সময় আমরা যে কোনো ব্যাক্তিকে গ্রেফতার করতে পারি। এই কথা বলার পরপরেই তোপের মুখে পড়েন তিনি।

এ বিষয়ে বাদশা বলেন, রাজশাহী জেলার বাঘা থানার অপহরণ সম্পর্কিত একটি সাধারণ ডায়েরি করা হয়। সেখানে একটি মেয়ে অপহৃত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অপহৃত মেয়েটি লালমনিরহাটে রয়েছে এবং সূত্র ধরেই ঘটনাস্থলে যান খালেকুজ্জামান বাদশা। বাদশা জানান, পিস্তল উঁচিয়ে পুলিশ পরিচয় দেওয়ার পর থেকে গুলিভর্তি ম্যাগাজিন খুঁজে পাচ্ছেন না বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102