ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন, গেজেট প্রকাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ও একজন কমিশনার বাছাই করতে কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে চারজনের নাম সুপারিশ করবে। তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান ও একজন কমিশনার হিসেবে নিয়োগ পাবেন।

তিন সদস্য বিশিষ্ট দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও দু’জন কমিশনারের একজন এ এফ এম আমিনুল ইসলামের চাকরির মেয়াদ আগামী মার্চে শেষ হচ্ছে। এ পরিপ্রেক্ষিতেই তাদের স্থলে যোগ্য প্রার্থী বাছাই করতে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও সাবেক মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাঁচ সদস্যের বাছাই কমিটির মধ্যে কমপক্ষে চার সদস্যের উপস্থিতিতে কমিটির কোরাম গঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102