ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের ২ সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

খুলনায় নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর একটি দল।

বুধবার (২৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে নগরীর লবনচরা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বটিয়াঘাটা উপজেলার বাইনতলা এলাকার মোহাম্মদ শামসুর রহমান শেখের ছেলে মো. আলমগীর হোসেন (৩৮) ও লবনচরা এলাকার মোহাম্মদীয়া পাড়ার মো. আব্দুল মালেকের ছেলে মো. কাউছার উদ্দিন (৩৪)।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা দেশের বিভিন্ন জায়গা হতে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত রয়েছেন। এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত প্রদান ইত্যাদি কর্মকাণ্ডে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে আসছিলেন।

গ্রেফতারকৃতদের লবনচরা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102