ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনাইমুড়ীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ২৭ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে প্রচারণাকালে আওয়ামী লীগ ও বিএনপি মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষকারীরা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পৌরসভার রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পৌরসভার রামপুর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে আ.লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কোনো কিছু বুঝে ওঠার আগে বিএনপি প্রার্থীর বাড়ির সামনে অন্তত ৮ থেকে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। ককটেলের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করে।

পৌরসভা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোতাহের হোসেন মানিক অভিযোগ করে বলেন, সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেলযোগে অন্তত ১০ থেকে ১২ জন মুখোশধারী রামপুর গ্রামের তার বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা তার (মানিক) ও তার জ্যাঠাতো ভাইয়ের ঘর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর ও বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে বাড়ির সামনে থাকা একটি নির্বাচনী প্রচার মাইক ভাঙচুর করে পুকুরে ফেলে দেয় হামলাকারীরা। তবে এসময় তিনি বাড়িতে ছিলেন না।

বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করে আ.লীগ মেয়র প্রার্থী নুরুল হক জানান, বিকেলে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকার সমর্থনে রামপুর এলাকায় প্রচারণায় যায়। সন্ধ্যায় তারা বিএনপি প্রার্থীর বাড়ির সামনে পৌঁছালে বিএনপির প্রার্থীর সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে রেদোয়ান নামে এক ছাত্রলীগ নেতাসহ কয়েকজনকে পিটিয়ে জখম করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, বিএনপি প্রার্থীর পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে রেদোয়ান নামে আহত এক ছাত্রলীগ নেতা তাদের ওপর হামলা হয়েছে বলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102