ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাত পোহালেই নকলা-নালিতাবাড়ি পৌর নির্বাচন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

শেরপুর; রাত পোহালেই অনুষ্ঠিত হবে শেরপুরে নকলা ও নালিতাবাড়ী পৌরসভার ভোট। শনিবার (৩০ জানুয়ারী) সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে নকলা পৌরসভায় মেয়র প্রার্থীতা করছেন বড় দুই দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি, একজন আ’লীগ বিদ্রোহী সহ মোট ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচন ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি রয়েছে শঙ্কাও। বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে ঝুঁকিতে। নালিতাবাড়িতে প্রতিদ্বন্দ্বী মেয়র সমর্থকদের মধ্যে গত কয়েকদিনের সংঘর্ষ এ শঙ্কা বাড়িয়ে দিয়েছে।

অবশ্য নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, দুইটি পৌরসভায় মেয়র পদে ৬জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ২৬জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৭৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত ১২টা পর্যন্ত সব নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার রাত পর্যন্ত নির্বাচনি এলাকায় ট্রাক ও পিকআপ চলাচলের ওপর বিধিনিষেধ দেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনের এবং হাইওয়েতে চলাচলকারী গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102