ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আসামি ধরতে গিয়ে হামলায় আহত এসআই, গ্রেফতার ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে এক পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের দিঘির চালা এলাকার মিজানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩০), একই এলাকার আমিনুল হকের ছেলে তুষার (৩০), আউটপাড়া এলাকার সাফিজ উদ্দিনের ছেলে ইসরাফিল (৩০), কিশোরগঞ্জের কটিয়াদি এলাকার আব্দুল মোজামের ছেলে ফরিদ মিয়া (২৫), মোক্তার উদ্দিনের ছেলে আলা উদ্দিন (২৮) ও মাদারীপুর শিবচরের জাহাঙ্গীর হোসেনের ছেলে মিলন হোসেন (২৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি ভবনে আসামি ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামির স্বজনরা হামলা চালালে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় বাসন থানার উপপরিদর্শক এসআই আল আমিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় ছয়জনকে গ্রেফতার করে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, পুলিশের এসআই আবদুর রহিম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102