ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় একাধিক মামলার চিহ্নিত ৪ আসামী পুনরায় ইয়াবাসহ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর থানার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির অভিযানে বৃহস্পতিবার রাতে শহরের সুবিল ব্রিজ এলাকা হতে ইয়াবাসহ একাধিক বিচারাধীন মামলার ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে যারা প্রত্যেকেই অন্ধকার জগতের চিহ্নিত মুখ।
গ্রেফতারকৃতরা হলেন, সদরের নারুলী পশ্চিমপাড়ার কামাল বেপারীর ছেলে চুরি, ছিনতাই, ডাকাতিসহ ৬টি বিচারাধীন মামলার আসামী সালমান বেপারী (২৭), ফুলবাড়ি কারিগর পাড়ার মৃত তফিজ উদ্দিন শেখের ছেলে পূর্বের ৫টি মাদক মামলার আসামী আইনুল হক শেখ (৬২), ফুলবাড়ি মধ্যপাড়ার আকবর আলী প্রাং এর ছেলে ৫টি মাদক মামলার আসামী কোব্বাত হোসেন (৩৮) এবং একই এলাকার মৃত: শামসুল এর ছেলে ফজলু (৫১) যার নামে রয়েছে পূর্বের একটি মাদক মামলা। জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলামের নেতৃত্বে এস.আই নজরুল ইসলাম, এস.আই খোকনসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে সুবিল ব্রিজের উপর থেকে তাদেরকে গ্রেফতার করে সন্দেহভাজনভাবে তল্লাশি করা হয় এবং তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৫০পিচ ইয়াবা।
এ বিষয়ে ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। বারংবার গ্রেফতার হলেও তারা একই অপরাধ করে যাচ্ছে যাদের প্রত্যেকের নামে এলাকাবাসীরও রয়েছে একাধিক অভিযোগ। গ্রেফতারকৃতদের মাঝে সালমান, আইনুল ও কোব্বাত চিহ্নিত আসামী এবং ফজলু ইদানিং সময়ে এলাকায় মাদকের অন্ধকার জগতে নেতৃত্ব দেওয়ারও প্রয়াস করছিল। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সভাবে এই অভিযান কঠোরভাবে চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102