ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরকীয়া প্রেমিক প্রেমিকার আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; শেরপুরে পরকীয়া প্রেমিক প্রেমিকা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। জেলার নকলা উপজেলার ৬নং পাঠাকাঠা ইউনিয়েনের গোয়ালেরকান্দা এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রেমিক গোয়ালেরকান্দি এলাকার ইয়াদ আলীর পুত্র হেলাল (৩০) এবং প্রেমিকা হাসি (২৫) ওই এলাকার গৃহবধূ সোবাহানের স্ত্রী।

২৯ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পুলিশ হাসির লাশ বাড়ির কাছে একটি কাঠ বাগানের ফাঁসিতে ঝুলে থাকা মৃত অবস্থায় উদ্ধার করে।

রাতে হেলালকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। আজ শনিবার ভোরে হেলালকে হাসির ঘরের পিছন থেকে ফাঁসিতে ঝুলে থাকা মৃত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। এলাকাবাসির ধারনা, দুজন একই সাথে ফাঁসিতে ঝুলে মারা গেছে।

জানা গেছে, ৯ বছর আগে হাসির সাথে বিয়ে হয় ওই এলাকার সোবাহানের সাথে। সংসার জীবনে হাসির ৭ বছরের একটি ছেলে সন্তান আছে। হেলাল নিজেও বিবাহিত ও এক সন্তানের জনক। প্রেমিক হেলাল ও হাসির স্বামী সোবাহান দূসম্পর্কের চাচা-ভাতিজা। সোবাহান ঢাকার গাজীপুরে পোশাক কারখানায় চাকুরি করে।

৩/৪ বছর ধরে হাসির বাসায় হেলাল নিয়মিত যাতায়াত করত। দুজনের সম্পর্ক নিয়ে এলাকাবাসির মধ্যে কানাঘুষা হতো।

স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল সন্ধ্যা ৮টার দিকে হেলাল হাসির বাসায় আসে। এক পর্যায়ে ওই পরকীয়া প্রেমিকে যুগলের ঘনিষ্ঠতা হাসির ছেলে ইয়ামিন দেখে ফেলে। ইয়ামিন যেন কাউকে না বলে দেয়, এই জন্য দুজনেই ইয়ামিনকে ভয় দেখায়।

এক পর্যায়ে ইয়ামিনের রাতের খাবারের জন্য হাসি ঘরের বাইরে উনুনে ডিম ভাজতে যায়। তারপর থেকেই হাসিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে হাসিকে ফাঁসিতে ঝুলতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। তারপর থেকে হেলালকেও পাওয়া যাচ্ছিল না। ভোরের দিকে হেলালকে হাসির ঘরের পিছনে একটি লাউ গাছের মাছার বাঁশের সাথে ফাঁসিতে ঝুলে থাকতে দেখলে এলাকাবাসি পুলিশকে খবর দেয়।
এলাকাবাসির ধারণা, পরকিয়া প্রেমের বিষয়টি জানাজানির হওয়ার ভয়ে দুজনে একই সময় আত্মহত্যা করেছে।

স্থানীয় চেয়ারম্যান ফয়েজ মিল্লাত বলেছেন, দুজনের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে তাকে অনেকেই জানিয়েছে।

নকলা থানার ওসি (তদন্ত) রাজিব ভৌমিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনও কেউ মুখ খুলছে না। আসলে কি ঘটনায় এমন হলো তদন্ত করে দেখা হচ্ছে। দুজনের লাশ ময়নাতদন্তের ব্যবস্থাসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102