ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জে আ.লীগ নেতার বাসায় কিশোরীর মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের বাসার কিশোরী গৃহপরিচারিকা বিষপানে ‘আত্মহত্যা’ করেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে স্থানীয় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এর আগে, বুধবার (২৭ জানুয়ারি) সকালে বিষপান করলে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানিয়েছেন, তরুণী গৃহপরিচারিকার আত্মহত্যার মূল কারণ ময়নাতন্তের পর জানা যাবে।

পুলিশের ওই কর্মকর্তা জানান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন মুসার বাসার গৃহপরিচারিকা শিবালয় উপজেলা নিহালপুর গ্রামের সাজাহানের মেয়ে অন্তরা বেগম (১৪) বিষপানে আত্মহত্যা করে। অন্তরা গত বুধবার সকালে বিষপান করলে স্থানীয় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হলে পরে শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যপারে ঘিওর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন মুসার সঙ্গে কথা হলে তিনি জানান, মেয়েটির বয়স যখন ৪ বছর তখন থেকে তার বাসায় নিয়ে আসেন তিনি। এখন বয়স ১৪ বছর হয়েছে। তবে কি কারণে অন্তরা বিষপানে আত্মহত্যা করলো সেটি তিনিও বুঝে উঠতে পারছেন না।

এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বদরুল আলম চৌধুরী জানালেন, ওই মেয়েটির ময়নাতদন্ত শেষ হয়েছে। প্রাথমিকভাবে বিষপানের তথ্য মিলিছে। তবে মেয়েটিকে কোনো যৌন হয়রানি করা হয়েছিল সে সম্পর্কে পৃথক পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট আসলে তবেই জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102