ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে ঘাতক ট্রাক প্রাণ নিল দুই যুবকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

গাজীপুরে ঘাতক ট্রাক প্রাণ নিল শামীম হোসেন (৩৬) ও রাসেল হোসেন (২৫) নামে দুই যুবকের। শনিবার (৩০ জানুয়ারি) কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প ও বোয়ালী-চাবাগান সড়কের বোয়ালী এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় একটি ট্রাক ব্যাটারি চালিত অটোরিকক্সাকে ধাক্কা দেয়। এতে যাত্রী শামীম হোসেন ঘটনাস্থলে মারা যান।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

অপর দিকে ওইদিন বিকালে উপজেলার বোয়ালী এলাকায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় রাসেল হোসেন (২৫) নামে আরেক ব্যাটারি চালিদ অটোরিক্সা যাত্রী ঘটনাস্থলে মারা যান। নিহত রাসেল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ডাপলাপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102