ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগুন দিয়ে খামারের দেড় হাজার মুরগি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

পূর্ব শত্রুতার জের ধরে সাভারে একটি পোল্ট্রি মুরগির খামারের আগুন দিয়ে প্রায় দেড় হাজার মুরগিসহ খামারটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী খামার মালিক এখলাছুর রহমান। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) ভোরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর উত্তরপাড়া এলাকায় এখলাছুর রহমানের খামারে আগুন লাগিয়ে দেয় দুর্বৃওরা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মশাল দিয়ে টিনশেড ওই মুরগির খামারে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় ফার্মে থাকা প্রায় ১৫শ মুরগি পুড়ে যায়। খামারের পাশে অনেক গাছপালাও আগুনে পুড়ে যায়। পড়ে যাওয়া মুরগির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

খামারটির মালিক এখলাছুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আমি এই ফার্ম পরিচালনা করে সংসার চালাইতাম। আমার রোজগারের একমাত্র পথ ছিল খামারটি। কিন্তু দুর্বৃত্তরা আগুন দিয়ে আমাকে সর্বশান্ত করে ফেলেছে। আমার সন্তানের লেখাপড়ার খরচও এখন জোগাতে পারব না।’

এ বিষয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত বলেন, ‘ফার্মে আগুন দেয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় দায়ের করা লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102