ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি; চার মাস বেতন না দেয়ায় রাজধানীর মিরপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

৩১ জানুয়ারি রোববার সকালে মিরপুর ২ নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে বকেয়া বেতনের দাবিতে এই বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে সনি সিনেমা হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন ওই এলাকায় অবস্থিত কোরিয়ান জিনস ম্যানুফ্যাকচারিং কারখানার শ্রমিকরা। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পল্লবী মডেল থানার এসআই রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, গত চার মাস ধরে বেতন দেয়া হচ্ছে না। কর্তৃপক্ষ নানা অজুহাতে বেতন পরিশোধ করছে না। একপর্যায়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

মিরপুর শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) রফিক হাসান বলেন, ‘কোরিয়ান জিনস ম্যানুফ্যাকচারিং নামের কারখানার শ্রমিকরা সকাল ৮টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পুলিশ মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। চেষ্টা চালানো হচ্ছে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102