ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে সিএনজি অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। আজ (৩১ জানুয়ারি) রবিবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাক আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল পৌণে ৯টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার থেকে যাত্রী নিয়ে শেরপুর শহরে যাচ্ছিল। পথিমধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচরে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজির ৩ যাত্রী নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়। গুরুতর আহত ৩ জন বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তাৎক্ষনিকভাবে নিহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন নালিতাবাড়ী উপজেলার বন্ধধারা গ্রামের ইউসূফ আলীর ছেলে অটোরিকশা চালক জবেদ আলী, রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের নায়েব আলীর ছেলে সেলিম ও একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম।

সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ-আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তবে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102