ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘সহবাসে’র পোস্টারে তোলপাড় নেট দুনিয়ায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

সোশ্যাল মিডিয়ার ট্রোল সংস্কৃতির শিকার এবার ইশা সাহা। বুধবার ‘সহবাসে’ সিনেমার পোস্টার ফেসবুকে শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছবিতে তার সঙ্গে অনুভব কাঞ্জিলাল, রাহুল বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন সায়নী ঘোষ। এ তথ্য জানতে পেরেই কুরুচিকর মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ।

লিভ ইন রিলেশনশিপের গল্প ‘সহবাসে’। কাহিনির পরতে পরতে দুই প্রজন্মের মানসিকতার তফাত তুলে ধরেছেন পরিচালক অঞ্জন কাঞ্জিলাল। ছবির পোস্টারে ইশা ও অনুভবের পাশাপাশি রাহুল ও সায়নীর ছবিও রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই অশালীন ভাষায় কমেন্ট করেছেন সুদীপ দাস নামে এক নেটিজেন।

সাহেব নামের একটি প্রোফাইল থেকে আবার লেখা হয়, ‘সায়নী ঘোষ না থাকলে ফিল্মটা দেখতাম।’

সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়েই বিতর্কে জড়িয়ে পড়েন সায়নী। এর মাঝেই আবার প্রায় বছর পাঁচেক আগে তার টুইটার হ্যান্ডেল থেকে করা একটি টুইট নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সায়নীর টুইটে দেখা গিয়েছিল, শিবলিঙ্গের মাথায় কনডম পরাচ্ছে এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’। ওই ছবিতে লেখা ‘বুলাদির শিবরাত্রি’। আর পোস্টের ক্যাপশনে লেখা, ‘এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না ঈশ্বর।’

এ পরিস্থিতিতেই ইশার পোস্টে সায়নীর নাম নিয়ে অশ্লীল মন্তব্য করা হয়েছে। পোস্টারে অনুভব ও ইশার পোজ দেওয়া ভঙ্গিমা নিয়েও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। ছবিতে নায়ক অনুভব কেন ইশার কাঁধে হাত রেখেছেন? এ প্রশ্ন তুলেও অশালীন মন্তব্য করা হয়।

সূত্র: সংবাদ প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102