ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বার্সেলোনার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

লা লিগায় সুপার সানডেতে অ্যাথলেটিক বিলবাওকে আতিথ্য দেবে বার্সেলোনা। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জয়রথ ধরে রাখতে বদ্ধপরিকর রোনাল্ড কোম্যান শিষ্যরা। ক্যাম্প ন্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

লা লিগায় মৌসুমের শুরুটা তেমন ভালো যায়নি বার্সেলোনার। যদিও সময়ের পরিক্রমায় দলগত পারফরমেন্স উপহার দিয়ে ট্র্যাকে ফিরেছে ২৬ বারের শিরোপা জয়ীরা। জয়ের ট্রেন ধরে রেখে, টেবিলের শীর্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ, পরের অবস্থানে রিয়াল মাদ্রিদ আর তিনে বার্সা। তবে সবশেষ চার ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে রোনাল্ড কোম্যানের দল।

ক্যাম্প ন্যুতে বার্সেলোনার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। ঘরের মাঠে এবার যেনো বড্ড অচেনা কাতালানরা। হার-জিত আর ড্রয়ের দোলাচলে সময়টা পার করছে স্প্যানিশ জায়ান্টরা। চলতি মৌসুমে ক্যাম্প ন্যুতে ৯ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ৫টিতে। তবে এক ম্যাচ হারলেও, বাকি তিন ম্যাচে পয়েন্ট হারাতে হয় বার্সার। সব মিলিয়ে ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে অ্যাথলেটিক বিলবাও।

সাম্প্রতিক পারফরম্যান্স আর শক্তিমত্তায় বার্সার চেয়ে বেশ খানিকটা পিছিয়ে অতিথিরা। দু’দলের ৭০ বারের লড়াইয়ে কাতালানদের ৪৪ জয়ের বিপরীতে অ্যাথলেটিক বিলবাওয়ের জয় ১২টি। যদিও সম্প্রতি বার্সেলোনাকে হারিয়ে সুপার কাপের ট্রফি ঘরে তোলে বিলবাও। তাই তো সাফল্যে অনুপ্রাণিত হয়ে ম্যাচ জিততে মুখিয়ে আছে ক্লাবটি।

এদিকে বার্সা শিবিরে ইনজুরির কালো মেঘ ভর করেছে। চোটের কারণে আনসু ফাতি, জেরার্ড পিকে, কৌতিনহো থাকছেন মাঠের বাইরে। নিষেধাজ্ঞা থাকায় সার্জিও বুসকেটসের সার্ভিসও মিস করবে কাতালানরা। যদিও ১৬ ম্যাচে ১১ গোল করা সুপার স্টার লিওনেল মেসি আর গ্রিজম্যান-দেম্বেলের ওপর শতভাগ আস্থা রেখেছেন রোনাল্ড কোম্যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102