ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রায়পুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দ্রুতগামী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪ জন। রবিবার সকালে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের চরপাতা মোস্তফার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক জলার কমল নগর উপজেলার চর লরেঞ্চ গ্রামের মৃত আব্দুস শহীদ ও নূর জাহান বেগমের দ্বিতীয় সন্তান। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে নিহত যুবক ও আহত ৪ জন চাঁদপুর থেকে সিএনজি যোগে বাড়িতে আসছিলেন। রায়পুর চরপাতা গ্রামের মোস্তফার দোকানের সামনে আসলে বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর। চালকসহ আহত অন্য চর যাত্রীকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর জেলা হাইওয়ে পুলিশ জানান, পরিবারের আপত্তিতে ময়নাতদন্তর ছাড়াই জাহাঙ্গীরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। সিএনজি ও ট্রাক থানায় আটক রাখা হয়েছে। পলাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102