ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ ভোটের ব্যবধানে মেয়র হলেন বিদ্রোহী প্রার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে মাত্র ২ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে মেয়র পদে বিজয়ী হয়েছেন আব্দুল আহাদ।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, নারিকেল গাছ প্রতীকে আব্দুল আহাদ পেয়েছেন ২ হাজার ৮৩ ভোট। তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করে প্রার্থী হন। পরে তাকে বহিষ্কারও করা হয়েছিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক বিদ্রোহী ফারুক আহমদ জগ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮১ ভোট।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিলেন আল-ইসলাহর প্রার্থী হিফজুর রহমানও। তিনি মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৭৮ ভোট।
এদিকে, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন ৬৬৯ ভোট পেয়ে হয়েছেন ছয় নম্বর হয়েছেন।

বিএনপির প্রার্থী ইকবাল আহমদ ধানের শীষ প্রতীকে ৬১০ ভোট পেয়ে সপ্তম হয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী আবদুল মালেক ৭৬৯ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ আল মামুন হীরা ১৮৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জাফরুল ইসলাম ১ হাজার ১৫৬ ভোট পেয়েছেন।
#বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102