ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকায় মাতাল অবস্থায় ধর্ষণের শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে মাস্টার মাইন্ড স্কুলের শিক্ষার্থীকে ধর্ষণের ফলে মৃত্যুর ঘটনার রেষ কাটতে না কাটতেই এবার মাতাল অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ওই শিক্ষার্থীর দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। ভিকটিমের বাবা মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রোববার (৩১ জানুয়ারি) সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, গত ২৯ জানুয়ারি রাতে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে ওই শিক্ষার্থী তার ছেলে বন্ধুর সঙ্গে মদপান করে। ওই ছেলের ভাষ্যমতে, এরপর তারা ওই রেস্টুরেন্টের ওয়াশরুমে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মোহাম্মদপুরের একটি বাসায় নিয়ে যায়। সেখানেও তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরে ভিকটিম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তার ছেলে বন্ধু এবং ওই বাসার মালিক ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। একপর্যায়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মেয়েটি মারা যায়।’

ওসি লতিফ বলেন, ‘মেয়েটির বাসা মোহাম্মদপুরে। এই খবর পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছেন। এ ঘটনায় মেয়েটির বাবা ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তবে তদন্তের স্বার্থে আপাতত গ্রেপ্তার দুজনের বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।

#পূর্বপশ্চিমবিডি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102