ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউএনও’র অফিস সহকারির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারি কাম মুদ্রাক্ষরিক আবুল হাশেমের বিরুদ্ধে হামলা ও মামলার মাধ্যমে নিরীহ কৃষক-মজুরদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ সোমবার সদর উপজেলার বহুলী ইউনিয়নের মাছুয়াকান্দি আঞ্চলিক সড়কে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিদস্যু আবুল হাশেম ইউএনও অফিসে চাকরির প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে একের পর এক হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছে। এগুলোর প্রতিবাদ করলে শহর থেকে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে হামলা চালায় এবং নিরীহ মানুষদের নামে একের পর এক মিথ্যা মামলা করেন। গত ১০ জানুয়ারি তার উপস্থিতিতে গ্রামবাসীর উপর হামলা চালানো হয়। পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েও চৌহালী উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয়নে পার পেয়ে যাচ্ছেন।

এসময় গ্রামবাসীদের মধ্যে বক্তব্য রাখেন সারা খাতুন, ইউসুফ আলী, সাদ্দাম হোসেন, হায়দার আলী ও সাইফুল ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গ্রামের সড়ক প্রদক্ষিণ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102