ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে মারধর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতনের শিকার সাংবাদিক কামাল হোসেন দৈনিক সংবাদ ও দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি তাহিপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

জানা যায়, সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে যাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু পাথর উত্তোলনের ছবি তোলার চেষ্টা করলে পাথরখেকো চক্র তাকে মারধর করে। পরে ঘাগটিয়া চকবাজারে একটি গাছের সঙ্গে তাকে বেঁধে রাখে।

এ সংক্রান্ত একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিও চিত্রে দেখা যায়, পাথরখেকোরা তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করছে। তবে হামলাকারীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, হামলাকারীরা যাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102