ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নীল কাগজে স্বাক্ষর নিয়ে ১৮ দিন শারীরিক মেলামেশা, তরুণীর ধর্ষণ মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

শেরপুর; শেরপুরে প্রেমিকাকে বিয়ের প্রলোভন ও নীল কাগজে সাক্ষর নিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে নাঈম হাসান রুবেল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল (৩১ জানুয়ারি) রোববার রাতে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের গোলকামারিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানিয়েছেন, আজ বিকেলে ধর্ষক রুবেলকে আদালতে সোপর্দ করা হবে।

মামলা সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার এক তরুণীকে (১৯) পার্শ্ববতী এলাকার নাঈম হাসান রুবেল দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের ১২ আগস্ট ওই তরুণীকে ধলা ইউনিয়নের কাজী আব্বাছ উদ্দিন আহমেদের অফিসে নিয়ে একটি নীল কাগজে সাক্ষর নেয় এবং নোটারী পাবলিক অফিসে গিয়ে এফিডেভিট করে বিয়ের ঘোষণা দেয়। পরে ওই তরুণীকে রুবেল তার বাসায় নিয়ে যায় এবং প্রায় ১৮ দিন বাসায় রেখে শারীরিক মেলামেশা করে।

এরপর ওই তরুণীকে গালিগালাজ করে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে রুবেল জানান, তিনি ওই তরুণীকে বিয়ে করেননি। পরে তরুণীর বাবা কাজী অফিসে গিয়ে বিয়ের কাবিননামা চাইলে কাজী আব্বাছ উদ্দিন বিয়ে পড়ানোর কথা অস্বীকার করেন।

পরে ওই তরুণী বাদী হয়ে গত ২৪ জানুয়ারি শেরপুরের আদালতে নাঈম হাসান রুবেলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। এরপর গতকাল রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে নাঈমকে গ্রেফতার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102