ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুর পৌর নির্বাচন: স্বতন্ত্র মেয়র প্রার্থী আধারের সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; শেরপুর পৌরসভার নির্বাচনে কেন্দ্র স্থাপনে বাধা ও কর্মীদের হুমকি ও প্রচারণার মাইক ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জগ মার্ক প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার। সোমবার সন্ধ্যায় শহরের বটতলা এলাকায় তার প্রধান নির্বাচনী কেন্দ্রে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম আধার বলেন, আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবি আঁচ করতে পেরে তার পক্ষে একটি সুবিধাবাদী মহল তার মনোনয়নপত্র প্রত্যাহার করাতে ব্যর্থ হয়ে শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী কেন্দ্র স্থাপনে বাধা প্রদান এবং স্থানীয় কর্মীদের নানানভাবে চাপ প্রয়োগ করছে। সেইসাথে তার কর্মী-সমর্থকদের গ্রেফতারসহ নানাভাবে হয়রানী করা হবে বলে ভয়ভীতি দেখানোর পাশাপাশি গুজব ছড়াচ্ছে। সোমবার বিকেলে শহরের বারাকপাড়া এলাকায় জগ প্রতীকের প্রচারণায় ব্যবহৃত অটোরিক্সায় হামলা চালিয়ে মাইক ভাঙচুর করাসহ প্রচারক ও অটোচালককে মারধর করেছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এজন্য তিনি ও তার কর্মী-সমর্থকদের নিরাপত্তা এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের আশু হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া সংবাদ সম্মেলনে তার প্রার্থিতা নিয়ে একটি মহলের সংবাদ সম্মেলনের নামে মিথ্যাচার এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদকের পদ থেকে সরাসরি বহিস্কারকে অবৈধ, অগণতান্ত্রিক ও এখতিয়ার বহির্ভূত বলেও দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে সম্মিলিত নাগরিক সমাজের নেতা আব্দুর রশিদ বিএসসি, মোহাম্মদ আবু বকর, তালাত মাহমুদ, ও সোলায়মান হোসেনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102