ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতিরঝিল থেকে আটক আরো ৩১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

হাতিরঝিল লেক ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে সোমবার (১ ফ্রেব্রুয়ারি) রাতে সাধারণ মানুষকে উত্যক্তকারী ৩১ জনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। সেই সঙ্গে একটি মোটরসাইকেলও জব্দ করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বাংলা‌দেশ পু‌লিশের মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স অফিসার মো. সো‌হেল রানা কর্তৃক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে গণউপদ্রব ও অহেতুক হৈচৈ করার অপরাধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়ে‌ছে। অন্যদের‌কে শর্তসা‌পে‌ক্ষে তা‌দের অভিভাবক‌দের জিম্মায় দেয়া হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ফেসবুক পেজে একজন সচেতন নাগরিক হাতিরঝিল এলাকায় বেড়াতে আসা সাধারণ মানুষ কতিপয় কিশোর কর্তৃক নানাভাবে উত্যক্তের শিকার হচ্ছে বলে জানান।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে নি‌র্দেশনা দেয়ার পর গত ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বি‌নোদন প্রত্যাশী মানুষের আনন্দ উদযাপন‌কে নি‌র্বিঘ্ন ও শা‌ন্তিপূর্ণ কর‌তে ও যেকো‌নো প্রকার হয়রা‌নি থে‌কে তা‌দের‌কে মুক্ত রাখ‌তে এ ধর‌নের অভিযান প‌রিচা‌লিত হ‌চ্ছে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102