ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬ বার পঠিত

নাটোরের হয়বতপুর বাজার এলাকায় ট্রাকচাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনার প্রতিবাদে নাটোর ঢাকা মহাসড়ক অবরোধ করে রাস্তায় বিক্ষোভ করছে স্থানীয়রা। এতে রাস্তার দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

নিহত আমির হোসেন, ষোলঘর এলাকার বাসিন্দা। তিনি পেশায় দর্জি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দর্জি দোকানি আমির হোসেন হয়বতপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় নাটোর-ঢাকা মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেল টিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায় ।

ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

পরে স্থানীয়রা রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। তারা অভিযোগ করেন দীর্ঘদিন থেকে মহাসড়কের একটি লেইন বন্ধ থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তারা দ্রুত এ সমস্যার সমাধান চান। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘন্টা পরে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102