ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাচোল পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি ঝালু খানের মনোনয়ন ফরম জমা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আসছে ২৮ ফেব্রুয়ারি রোববার পঞ্চম ধাপে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, বর্তমান মেয়র আব্দুর রশিদ ঝালু খান দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নাচোল উপজেলা নির্বাচন অফিসে বিপুল সংখ্যক নেতাকর্মী সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা দেন ঝালু খান।

এ সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা, পৌর যুবলীগের আহবায়ক ফারুক হোসেন।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সত্যজিৎ বর্মন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কলেজ ছাত্রলীগের সভাপতি আলসাবা, সাধারণ সম্পাদক আরিফ হোসেন।

পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক অসিম উদ্দিন আপেলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মেয়র আব্দুর রশিদ ঝালু খান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নাচোল আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা কাজ করে যাচ্ছেন।

তিনি আরও জানান, সকলের দোয়ায় ওয়ার্ডবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচন করেছিলেন। আশা করি এবারও গত নির্বাচনের মত দোয়া ও একটি করে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আমাকে জয়যুক্ত করে সেবা করার সুযোগ দিবেন এটাই প্রত্যাশা করছি। – কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102