ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাভারে চাঞ্চল্যকর নীলা রায় হত্যায় আরেক আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

সাভারে চাঞ্চল্যকর নীলা রায় নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার চার মাস পর মো. সাকিব হোসেন নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলার প্রধান আসামি মিজানুর রহমান, তার বাবা-মা ও সেলিম পালোয়ান নামে এক সহযোগীসহ পাঁচ জনকে গ্রেফতার করা হলো।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে তাকে সাভার পৌরসভার মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সাকিব হোসেন সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুর ছেলে ও পৌরসভার কাজী মুকমাপাড়া এলাকার বাসিন্দা। এ হত্যাকাণ্ডের পর মিজানুরের বন্ধু সাকিব ও তার ভাই শাকিলের বিরুদ্ধে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক ও ইভটিজিংসহ নানা অভিযোগ তোলেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টিলিজেন্স) নির্মল কুমার দাস বলেন, নীলা রায় হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা নারায়ণ রায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলায় মিজানুর রহমানকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়। পরে পর্যায়ক্রমে মিজানুর, তার বাবা-মা ও সেলিম নামে এক সহযোগীকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তদন্তে হত্যাকাণ্ডে সাকিবের সংশ্লিষ্টতা পাওয়া যায়। কিন্তু এতদিন সে আত্মগোপনে ছিল। পরে সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে পৌরসভার মধ্যপাড়া এলাকা থেকে সাকিবকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় নামে ওই স্কুল শিক্ষার্থীকে তার ভাইয়ের কাছে থেকে কৌশলে আড়ালে ডেকে নিয়ে যায় তার প্রেমিক মিজানুর। পরে পৌর সভার দক্ষিণ পাড়া এলাকায় নিয়ে নীলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। গুরুতর জখম অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102