ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে নকল সোনার মূর্তিসহ ৩ প্রতারক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

নাটোরের সিংড়ায় সাতটি নকল সোনার মূর্তি ও ৪৭০টি কয়েনসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-১২।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

আটকরা হলেন- নাটোর জেলার সিংড়া উপজেলার পিপুল সন গ্রামের মৃত রুস্তম সরকারের ছেলে শাহীন আলী (৩৩), একই গ্রামের জোরাব আলীর ছেলে রাশেদুল ইসলাম (২৬) ও আব্দুল মান্নানের স্ত্রী সুফিয়া বেগম (৫২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ব্রোঞ্জের মূর্তিকে সোনার মূর্তি বলে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে প্রতারিত করতো। তারা ব্রোঞ্জের মূর্তিতে সোনার প্রলেপ দিয়ে সেই অংশ ভেঙে প্রতারিত ব্যক্তিকে তা পরীক্ষা করার জন্য দিতেন। এভাবে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন প্রতারিত ব্যক্তিদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাখতেন এবং টাকা আত্মসাৎ করে ছেড়ে দিতেন।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার পিপুলসন গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি নকল সোনার মূর্তি, ৩ টি স্বাক্ষরকৃত স্ট্যাম্প, ৩ টি চাকু, ১টি চাপাতি ও একটাকা মূল্যের ৪৭০টি কয়েন উদ্ধার করা হয়। এ ঘটনা সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১২।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102