নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর হতে রাজশাহী গামী ট্রেন শীঘ্রই চালু করার বিষয়ে রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের সাথে স্বাক্ষাত করেছেন মো. হারুনুর রশীদ হারুন এমপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও একাধীক বারের সদর আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন এমপি বুধবার দুপুরে ঢাকার সচিবালয়ে তার সাথে দেখা করেন।
হারুন এমপি মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনকে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর হতে রাজশাহী গামী ট্রেন শীঘ্রই চালু করতে অনুরোধ জানান। মন্ত্রী তার কথা শোনেন এবং এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ বিষয়ে হারুনুর রশিদ এমপি জানান, করোনা পরিস্থিতিতে এ রুটে ট্রেন বন্ধ হয়ে যায়। যা এখন পর্যন্ত বন্ধ আছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় এলাকার মানুষের সমস্যা হচ্ছে। জনগণের কথা বিবেচনা করে বিষয়টি জোর গুরুত্ব দিয়ে মন্ত্রী মহোদয়কে জানালাম। আশা করি শীঘ্রই এ রুটে আবার আগের মত ট্রেন চলাচল শুরু হবে। – কপোত নবী।