ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতিরঝিলে উৎপাত: পুলিশি অভিযানে আটক তিন শতাধিক বখাটে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

সুন্দর সময় কাটাতে বিনোদনপ্রেমী মানুষের অন্যতম পছন্দের স্থান রাজধানীর হাতিরঝিল এলাকা। কিন্তু, হাতিরঝিলেও নেই শান্তি। বেড়েছে বখাটেদের উৎপাত। নগরের সুন্দরতর জায়গাটিতে বেড়াতে এসে উত্ত্যক্তের শিকার হচ্ছেন সাধারণ মানুষ- এমন অনেক অভিযোগে গেল ৮ দিন যাবৎ অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে আটক করা হয়েছে তিন শতাধিক বখাটেকে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ জানান, যাদের কাছে মাদক জব্দ করা হয়েছে এবং পর্যটকদের উত্ত্যক্ত করার সময় হাতেনাতে আটক করা হয়েছে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান হাতিরঝিল থানার ওসি।

অভিযানে এখন পর্যন্ত মাদক ও নিষিদ্ধ বস্তু বহন করার দায়ে প্রায় তিনশ’ জনকে আটক করা হয়েছে। আটকদের অধিকাংশকে থানায় নিয়মিত হাজিরা দেয়ার শর্তে অভিভাবকের কাছে হস্তান্তর করা হলেও যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

অভিযানের বিষয়টিকে সাধুবাদ জানিয়ে হাতিরঝিলের পরিবেশ রক্ষায় এই অভিযান চলমান রাখার আহ্বান এখানে আগত দর্শনার্থীদের। সম্প্রতি এক ব্যক্তির পুলিশের কাছে ভার্চুয়ালি অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা শুরু করে হাতিরঝিল থানা পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102