ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শীতকাল নফল রোজার মৌসুম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৮০ বার পঠিত

ঋতুর পালাবদলে বর্তমানে শীতকাল চলছে। হিমশীতল ঠাণ্ডায় প্রকৃতি জবুথবু হয়ে আছে। শীত মানেই দিন ছোট, রাত বড়। এইজন্য শীতকালে রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় না। কষ্ট করতে হয় না অন্য সময়ে রোজা রাখার মতো। তাই শীতকালের অন্যতম করণীয় হলো, কারো যদি কাজা রোজা বাকি থাকে, সেগুলো এই শীতকালে আদায় করে নেওয়া। এছাড়া নফল রোজা রাখারও এটি একটি উত্তম সময়।

হাদিসে এসেছে, হযরত আমের ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘শীতল গণিমত হচ্ছে শীতকালে রোজা রাখা।’ -তিরমিজি, হাদিস নং ৭৯৫।

মুসলমানদের প্রিয় ঋতু শীত। এ ঋতুতে ইবাদতের অবারিত সুযোগ পাওয়া যায়। বিশেষ করে রোজা রাখা এ ঋতুতে খুবই সহজ। কারণ দিনের সংক্ষিপ্ততা ও আবহাওয়ার শীতলতা রোজা রাখার কষ্ট দূর করে দেয়। দূর্বলতা কিংবা ক্লান্তির ছাপ থাকে না শরীরে।

এ প্রসঙ্গে হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে।’- বায়হাকি,হাদিস নং ৩৯৪০।

শীতকালকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককারদের বসন্তকাল হিসেবে আখ্যায়িত করেছেন। তাই ঈমানদারের জন্য শীতকাল ইবাদতের বিশেষ গুরুত্বের দাবি রাখে।

হযরত আবু সাঈদ খুদরি (রা.) হতে বর্ণিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘শীতকাল মুমিনের বসন্তকাল।’ -মুসনাদে আহমাদ,হাদিস নং ১১৬৫৬।

শীতকাল নফল রোজা রাখার সর্বোত্তম উত্তম মৌসুম। কারণ এ ঋতুতে রোজা রাখলে গ্রীষ্মকালের মতো তৃষ্ণার্ত হতে হয় না। এইজন্য হযরত হাসান বসরি বলেন, শীতকাল মুমিনের জন্য কতই না উত্তম। রাত দীর্ঘ হওয়ায় নামায পড়া যায় এবং দিন ছোট হওয়ায় রোজা রাখা যায়।
শীতকালে অনায়াসেই রোজা রাখা যায়। তেমন কোন কষ্ট করতে হয় না। রোদের প্রখরতা না থাকায় পিপাসাও তেমন লাগে না। তাই যাদের রমজানের কাজা রোজা আছে তাদের সেগুলো আদায় করা এ সময়ের প্রধান কর্তব্য। তাছাড়া শীতকালে বেশি বেশি নফল রোজা রাখার মোক্ষম সুযোগ রয়েছে।

হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘বিশুদ্ধ নিয়তে যে ব্যক্তি এক দিন রোজা রাখল,আল্লাহ প্রতিদানস্বরূপ জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝখানে ৭০ বছরের দূরত্ব তৈরি করে দেবেন।’-বুখারি,হাদিস নং ২৮৪০।

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চান্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখতেন। ইসলামি শরিয়তের পরিভাষায় এগুলোকে বলা হয় ‘আইয়ামুল বিদ’-এর রোজা। বিদ শব্দের অর্থ সাদা ও আলোকিত। এই তিনদিনের রজনীগুলো চাঁদের আলোয় ধবধবে সাদা ও আলোকিত থাকে বলে এগুলোকে আইয়ামুল বিদ বলা হয়।

এ প্রসঙ্গে হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু জর, যদি তুমি প্রতি মাসে তিনদিন রোজা রাখতে চাও তাহলে ১৩, ১৪ ও ১৫ তারিখে তা পালন করো।’ – তিরমিজি, হাদিস নং ৭৬১।

এছাড়াও শীতকালের প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবারও রোজা রাখা। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিন রোজা রাখতে পছন্দ করতেন। শীতকালে দিন ছোট তাই প্রতি সপ্তাহে কমপক্ষে এ দু’দিন রোজা রাখা যেতে পারে।

এ প্রসঙ্গে হাদিসে এসেছে, হযরত আবু কাতাদাহ (রা.) থেকে বর্ণিত হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এর উত্তরে বলেছিলেন, ‘এই দিনে আমার জন্ম হয়েছে এবং এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে বা আমার ওপর কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে।’ – মুসলিম, হাদিস নং ১১৬২।

অন্য হাদিসে আরো এসেছে, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সোম ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। কাজেই রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক, এমনটি আমি পছন্দ করছি।’ – তিরমিজি, হাদিস নং ৭৪৭।

মুফতি মাহমুদুল হক জালীস
লেখক : মুহাদ্দিস, খাদিমুল ইসলাম মাদরাসা, কামরাঙ্গীর চর, ঢাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102