ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় চিকিৎসককে প্রাণনাশের হুমকিতে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে চিকিৎসককে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে দুই যুবকের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে মোহনগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবীর সরকার।

আসামিরা হলেন- উপজেলার নোয়াগাঁও গ্রামের আমিনুল ইসলামের ছেলে তাকবির মিয়া (১৯) ও খালুয়া মামুদপুর গ্রামের কাজী গোলাম মিয়ার ছেলে আহম্মদুর। অন্য দুইজনকে অজ্ঞাত দেখানো হয়।

মামলার সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার ওয়ার্ডে ভর্তিকৃত প্রসূতিদের চিকিৎসা দেয়ার সময় তাকবির ও আহম্মদুরসহ অন্যরা বিনা অনুমতিতে ওই ওয়ার্ডে ঢুকে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটায়। এসময় তাদের বাইরে বের হওয়ার জন্য বলেন কর্তব্যরত চিকিৎসক ও নার্স।

এতে তারা ক্ষিপ্ত হয়ে ডা. সুবীরকে অপমান ও প্রাণনাশের হুমকি দিয়ে হেনস্থা করতে চায়। হাসপাতালে তাদের চিৎকারে রোগী স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতালের অন্য ডাক্তারসহ আশপাশের লোকজন এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ আসার খবরে হুমকি প্রদানকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, একটি মামলা হয়েছে আসামিরা দ্রুত গ্রেপ্তার হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102