ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপে অনুষ্ঠেয় শেরপুর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন এবং শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নিলুফা আক্তার।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও শেরপুর পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, শেরপুর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মামুনুর রশিদ পলাশ, স্বতন্ত্র মেয়রপ্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার, আরিফ রেজা, প্রকৌশলী আতাউর রহমান ও আল আমিন, শ্রীবরদী পৌরসভায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মোহাম্মদ আলী লাল, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আব্দুল হাকিমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরগণ বক্তব্য রাখেন। সভায় অন্যান্য মেয়র ও কাউন্সিলরপ্রার্থীদের সমর্থকগণ উপস্থিত ছিলেন।

শেরপুর পৌরসভার মেয়র ৭জন, কাউন্সিলর ৪৯ ও সংরক্ষিত কাউন্সিলর ১৮জন এবং শ্রীবরদী পৌরসভায় মেয়র ৪জন, কাউন্সিলর ৩২জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102