ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আল জাজিরার প্রতিবেদন, ১৫ বিশিষ্ট নাগরিকের নিন্দা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশনের প্রতিবেদনের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ১৫ বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশন এক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে উদ্দেশ্যপূর্ণ বিকৃত তথ্য প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। অতীতেও আল জাজিরা টেলিভিশন যুদ্ধাপরাধীদের বিচার এবং হেফাজতের শাপলা চত্বরের অবস্থানকে কেন্দ্র করে উদ্দেশ্যপূর্ণ মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচার করেছে।

তারা বলেন, এই চ্যানেলটি আমাদের মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা এবং সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষপূর্ণ সংবাদ প্রচার করে চলছে। সম্প্রতি তাদের সাথে যুক্ত হয়েছে গণধিকৃত স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী একটি অপশক্তি।

তারা আরও বলেন, আমরা আল জাজিরা টেলিভিশনের এ ভূমিকার তীব্র নিন্দা জানাই এবং সারবস্তুহীন উদ্দেশ্যমূলক অপপ্রচার মোকাবেলায় সরকারের যথোপযুক্ত অবস্থান ও ব্যাখ্যা প্রত্যাশা করি।

বিবৃতিদাতারা হলেন- শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, আবেদ খান, মামুনুর রশিদ, মফিদুল হক, নাসিরউদ্দিন ইউসুফ, গোলাম কুদ্দুছ, ডা. কামরুল হাসান খান, আশরাফুল আলম, ফকির আলমগীর, অ্যারোমা দত্ত, ম. হামিদ, বুলবুল মহলানবিশ ও হাসান আরিফ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102