ads
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যারিয়ারের ২৩তম টেস্টে মেহেদী মিরাজের প্রথম শতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

চট্টগ্রাম টেস্টে ৮ নম্বরে ব্যাট করতে নেমে মিরাজের ১০৩ রানের উপর ভর করে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

ব্যাট হাতে সাদা পোশাকেও নিজের জাত চেনালেন মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ে ধারাবহিক হলেও ব্যাটিংয়ে কেমন অচেনা ছিলেন এই অলরাউন্ডার। এবার তা করে দেখালেন। চট্টগ্রাম টেস্টে ৮এ নেমে ১৩ বাউন্ডারিতে ১৬০ বলে মিরাজের শতক। তার ইনিংস থামে ১০৩ রানে।

ঠিক ৪ বছর তিন মাস ১৪ দিন আগের কথা। এই ভেন্যুতেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। সেদিনের সেই বিস্ময় বালক সেরে নিলেন টেস্ট ক্যারিয়ারের আরাধ্য সেঞ্চুরি। এ যেন একদিন স্বপ্নের দিন।

চট্টগ্রাম টেস্টের ২য় দিন, ৯৩তম ওভারে স্ট্যাম্প হারান লিটন। ৮ নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এলেন মেহেদী মিরাজ। সাকিবের সাথে ৬৭ রানের জুটিতে মিরাজের উইলো থেকে আসে ৭৭ বলে ৩৮ রান।

সাকিবের বিদায়ের পর তাইজুলের সাথে ৪৪ রানের পার্টনারশিপ। দলীয় ৩৫৯ রানে তাইজুলও সাজঘরে। সেঞ্চুরি থেকে ৪০ রান দুরে মিরাজ।

নবম উইকেট জুটিতে মিরাজের সঙ্গী লোকাল বয় নাঈম হাসান, ৫৭ রানের এই জুটিতে নার্ভাস নাইনটির ঘরে টাইগার অল রাউন্ডার। তবে নাঈমও বাই বলায় বেড়ে যায় সাগরিকার হৃদকম্পন। কেননা আর বাকি মুস্তাফিজ।

ইনিংসের ১৪৮তম ওভারের চতুর্থ বল হাতে ওয়ারিক্যান, নার্ভাস নাইনটিনাইনে মিরাজ। প্যাডেল সুইপের দু:সাহস, ভাগ্য কথা বললো সাহসীর পক্ষেই। নিজের ২৩তম টেস্টে তিন অংকের ম্যাজিক ফিগারে মেহেদী মিরোজ।

২১তম টাইগার হিসেবে টেস্ট সেঞ্চুরি টালি খাতায় মিরাজ। আর আট নম্বরে ব্যাট করতে নেমে শতক হাকানো চতুর্থ টাইগার তিনি। এর আগে এমন কীর্তি আছে পাইলট, রিয়াদ আর সোহাগ গাজীর।

সাদা পোষাকে ৪৩ ইনিংসে দুই হাফ সেঞ্চুরি আর এক সেঞ্চুরিতে মিরাজের রান ৭৪১।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102