ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাচারের দুই বছর পর দেশে ফিরল তারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি কিশোরকে দেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দুই বছর আগে ভারতীয় পুলিশের হাতে আটক হয় তারা।

বৃহস্পতিবার (৪ ফ্রেবয়ারি) সন্ধ্যায় ট্রাভেল পারমিটে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা কিশোরেরা হলেন- রাজশাহীর আব্দুল শেখের ছেলে আব্দুল আজিজ লাবু (১৬), নড়াইলের কাজী মাকসুদ আহমেদের ছেলে কাজী শাহারিয়ার (১৭)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া শেষে কিশোরদেরকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে।

ফেরত আসা কিশোরদের গ্রহণকারী যশোরের জাস্টিস এন্ড কেয়ারের প্রোগ্রামার অফিসার অপূর্ব কুমার সাহা জানান, আইনি সহায়তা দিতে দুই কিশোরতে গ্রহণ করা হয়েছে। পরে তাদেরকে যশোর নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভুক্তভোগী কিশোরেরা জানান, কাজের কথা বলে প্রতিবেশী তাদেরকে সীমান্ত পথে ভারতে মুম্বাই নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মুম্বাই পুলিশ তাদেরকে আটক করে জেলে পাঠায়। পরে তাদের আশ্রয় হয় একটি বেসরকারী এনজিও সংস্থার শেল্টার হোমে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা ট্রাভেল পারমিটে দেশে ফেরত আসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102