ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশিষ্ট ২১ জন পাচ্ছেন একুশে পদক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদকে ভূষিত করছে সরকার। ৪ জানুয়ারি বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁদের নাম ঘোষণা করা হয়।

এ বছর ভাষা আন্দোলনে তিনজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে তিনজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে তিনজন, সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা ও অর্থনীতিতে একজনকে একুশে পদক প্রদান করা হবে।

পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নাগরিকরা হলেন, ভাষা আন্দোলনের জন্যে মরহুম মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার) (মরণোত্তর), মরহুম শামছুল হক (মরণোত্তর), মরহুম আফসার উদ্দীন আহমেদ (মরণোত্তর), সংগীতে বেগম পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সালমা বেগম সুজাতা, নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দীন জাকী, আবৃত্তিতে ভাস্বর বন্দোপাধ্যায়, আলোকচিত্রে পাভেল রহমান, মুক্তিযুদ্ধে গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক ও বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর), সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় অধ্যাপক ড. সমীর কুমার সাহা, শিক্ষায় বেগম মাহফুজা খানম, অর্থনীতিতে ড. মির্জা আবদুল জলিল, সমাজসেবায় অধ্যাপক কাজী কামরুজ্জামান এবং ভাষা ও সাহিত্যে কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও গোলাম মুরশিদ।

বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পদকপ্রাপ্তরা একটি সোনার পদক, সনদ ও দুই লাখ টাকার চেক পাবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102