ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৬ মহানগরীতে মহাসমাবেশের ঘোষণা বিএনপির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে পরাজিত ৬ মেয়র প্রার্থীর নেতৃত্বে ছয় মহানগরীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

মেয়র প্রার্থীদের নেতৃত্বে ৬ মহানগরে সমাবেশের ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন করছে বিএনপি। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে দলটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামে ১৩ ফেব্রুয়ারি, বরিশালে ১৮ ফেব্রুয়ারি, খুলনায় ২৭ ফেব্রুয়ারি, রাজশাহী মহানগরীতে ১ মার্চ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ৩রা ও ৪ঠা মার্চ মহাসমাবেশ করবে বিএনপি

এ সময় তারা অভিযোগ করেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতা সরকার কেড়ে নিয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি বলে জানান তারা। বিএনপির পরাজিত মেয়র প্রার্থীরা অভিযোগ বলেন, ‘নৌকার মার্কা মনোনয়ন মানেই বিজয় সুনিশ্চিত। ইভিএমের মাধ্যমে ভোট নিলেও ব্যালট প্যানেলের কোনও নিরাপত্তা দেয়া হয়না। যার কারণে ভোটাররা নিজের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারেনা।’ ভোটকেন্দ্রে চার থেকে ছয় শতাংশ ভোট দেয়া হলেও ভোট প্রয়োগ অনেক বেশি দেখানো হয় বলেও অভিযোগ বিএনপি নেতাদের।

এ সময় বিএনপি নেতা ইশরাক বলেন বলেন, ‘তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরে না গেলে আর স্বাধীনতা আসবে না। দেশ রাজনীতিকরা চালাচ্ছে না, চালাচ্ছে গুন্ডা মাফিয়ারা।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102