ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলাপাড়ার টিয়াখালী ইউপি চেয়ারম্যান বরাখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক মুক্তিযোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে কলাপাড়া থানায় দায়ের করা মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহাকালী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমুর বিরুদ্ধে একই উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলমের গৃহে বেআইনিভাবে প্রবেশ করে চাঁদা দাবি ও হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগে ওঠে। এ অভিযোগের প্রেক্ষিতে গত বছরের ২৯ নভেম্বর কলাপড়া থানায় দায়েরকৃত মামলায় মো. মশিউর রহমান শিমুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরীপন্থি বিবেচনায় স্থানীয় সরকার ৩৪ (১) ধারা অনুযায়ী তার স্বীয় পদ থেকে মো. মশিউর রহমান শিমুকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারী করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102